শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » করোনায় আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য


করোনায় আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০২২

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরের দু’জন কর্মকর্তা এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য দপ্তর সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী করোনার নমুনা দিলে শনিবার পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশন এ আছেন। শারীরিক কোনো ত্রুটি নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে গত সপ্তাহে পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি