শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বারিধারায় বাণিজ্যিক ভবনে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বারিধারায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। রবিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বারিধারায় জে ব্লকের পাঁচ নম্বর রোডের ছয়তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি