লাইফ স্টাইল ডেস্ক:
শীতকালে পায়ের গোড়ালি বা গোড়ালির চামড়া ফাটা একটি কমন সমস্যা। পুরুষ ও মহিলা উভয়েরই সমস্যাটি দেখা দেয়। তবে সবার ক্ষেত্রে এমনটি হয় না। কারো কারো পায়ের গোড়ালি ফেটে রক্ত বাহির হয়, কারো প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। গোড়ালি ফাটার বেশকিছু কারণ রয়েছে। শুষ্ক স্কিন, ন্যাচারাল ড্রাই স্কিন, শীতকাল, পানি শূন্যতা, পায়ে তেল বা ময়েশ্চারাইজার না লাগানো, খুব অল্প সময় পা ভিজানো, পায়ে বেশি ক্ষারযুক্ত সাবান লাগানো, পা স্ক্র্যাবার বা ঝামা দিয়ে ঘষা। এটপিক একজিমা, জুভেনাইল প্ল্যান্টার ডার্মাটাইটাটিস, সোরিয়াসিস, একজিমা, ফাংগাল ডিজিজ, প্ল্যানটার কেরাটোডার্মা, ডায়াবেটিস, হাইপো-থাইরয়েড, কর্ন ও ক্ল্যাভাস, অতিরিক্ত ওজন, অপুষ্টি, দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা, পিছন দিকে খোলা সেন্ডেল বা সু-জুতা পরিধান করা, শক্ত মেঝে / হার্ড ফ্লোর, বৃদ্ধ বয়স ও বংশগত ইত্যাদি কারণে পায়ের গোড়ালির চামড়া ফেটে যায়।
প্রতিকারে করণীয়:
কারণ খুঁজে পাওয়া গেলে তার প্রতিকার বা চিকিৎসা করা সহজ হয়।
আর এর থেকে পরিত্রাণ পেতে পায়ের বিশেষ যত্ন নিতে হয়। অবস্থা খারাপ হলে ডার্মাটোলজি চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
ইউরিয়া অথবা স্যালিসাইলিক এসিড ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করা ও গ্লিসারিন ব্যবহার করে প্রাথমিকভাবে পরিত্রাণ পাওয়া যায়। আর যাদের বংশগত সমস্যা তাদের শীতের শুরুতে বাড়তি যত্ন নিতে হয়।


























































