শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসায় বসে তৈরি করুন ফ্রুট কাস্টার্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২২

লাইফ স্টাইল ডেস্ক:

মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন অনেকে। লাঞ্চ বা ডিনারের পর অনেকের মিষ্টদ্রব্য না হলে চলে না। আজ আমরা জানবো, কীভাবে বাসায় সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করবেন।

রান্নাবিষয়ক অনুষ্ঠান উইকলি নিউ রেসিপির একটি পর্বে ফ্রুট কাস্টার্ডের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই ফ্রুট কাস্টার্ড তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক লিটার পাস্তুরিত দুধ

২. আধা কাপ কর্নফ্লাওয়ার

৩. পরিমাণমতো পানি

৪. দুটি ডিম

৫. এক কাপ চিনি

৬. স্বাদমতো লবণ

৭. তিন-চারটি কলা

৮. দু-তিনটি আপেল

৯. পাঁচ-ছয়টি আঙুর

১০. একটি আনার

১১. পরিমাণমতো বাদামকুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে পাস্তুরিত দুধ নিন। বাটিতে কর্নফ্লাওয়ার ও পানি গুলিয়ে সসপ্যানে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এতে ডিম, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন।

সবশেষে রান্না করা কাস্টার্ডের সাথে কলা ফালি, আপেলকুচি, আঙুর, আনার ও বাদামকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট কাস্টার্ড। এ রেসিপিটি সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত । সেই সঙ্গে জেনে নিন কাশ্মিরী পনিরের রেসিপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি