মোঃ জামাল উদিন দুলাল:
৬ষ্ঠ ধাপের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় কুমিল্লার মুরাদনগ উপজেলার নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।
সূত্রে জানাযায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন’র নির্দেশক্রমে দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ১নং শ্রীকাইল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ১নং শ্রীকাইল ইউপি আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার, মুরাদনগর উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শিমুল বিল্লাল, ২নং আকবপুর ইউপি আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, ৩নং আন্দিকোট ইউপি আ’লীগের সহ-সভাপতি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য রহিম পারভেজ, ১০নং যাত্রপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আঃ ছালাম ভূইয়া, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বসির আহম্মেদ, ১৭নং ইউপি আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মুরাদনগর উপজেলা আ’লীগের সদস্য আবু মুসা সরকার, ১৯নং ইউপি আ’লীগের উপদেষ্টা আবুল হোসেন মাস্টার, ২১নং বাবুটিপাড়া ইউপি আ’লীগের সভাপতি মোবারক হোসেন মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান মিয়া এবং মুরাদনগর আ’যুবলীগ সদস্য তৈয়বুর রহমান তুহিন’কে বহিষ্কার করা হয়।


















































