স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গোলাম সারওয়ার রাফি (৩০) নামে এক যুবক খুন হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নুরপুর গুধিরপুকুর পাড়ের সরদার মো: আজাদ ম্যানসনের বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম সারওয়ার রাফি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত গোলাম সারওয়ার রাফি একজন মোবাইল রিচার্জ ব্যাবসায়ী।


















































