রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাবিতে চতুর্থ দফায় বাড়ল ভর্তির সময়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২২

ক্যাম্পাস ডেস্ক:

চতুর্থ দফায় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে। অন্যদিকে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি পরীক্ষা হওয়ায় পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে চান্স পাওয়ায় এখানে ভর্তি বাতিল করে চলে যাচ্ছে।

এটা হচ্ছে মূলত অঞ্চল ভিত্তিক শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থেকেই। তাই এখানে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী মেরিট অনুযায়ী ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

আসন ফাঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ইউনিটে ৬৭, বি ইউনিটে ২৫ টা মিলে ৯২ টি আসন ফাঁকা ছিল। তবে সি ইউনিটে কোন আসন ফাঁকা নেই।

এর আগে, গত ১৩ জানুয়ারি রাজশাহী বিশবিদ্যালয়ে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে (কোটা বাদে) ২১১টি আসন ফাঁকা ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি