শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মার্কিন নাগরিক ফারাইজি হত্যা: বাড্ডার এসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন


মার্কিন নাগরিক ফারাইজি হত্যা: বাড্ডার এসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সাফায়েত মাহবুব ফারাইজি হত্যার অভিযোগে সহকারী পুলিশ কমিশনার এবং এসআইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন নিহত সাফায়েতের মা। নিহতে মা শামিমুন নাহার বলেন, আমার ছেলেকে পুলিশ সদস্যরা যোগসাজশে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ৪৫ দিন হয়ে গেলেও থানায় কোনও অভিযোগ নেয়নি।

তাই আমেরিকান এম্বাসির পরামর্শে এ হত্যাকাণ্ডের অভিযোগ এনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার বাড্ডার সহকারী পুলিশ কমিশনার তয়াছের জাহান এবং এসআই মশিউরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেছি। মামলার বিষয়ে আদালতে এখন শুনানি চলছে। মামলার আইনজীবী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সারোয়ার হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি