বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের ভাতার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক


কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের ভাতার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার ৬ জন প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদানকৃত ভাতার ৬ টি চেক হস্তান্তর করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার জেলা প্রশাসকের নিজ কক্ষে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

দেবব্রত ঘোষ জানান, মাসিক ১ হাজার টাকা করে প্রতি প্রতিবন্ধি সন্তানের প্রতিনিধিবৃন্দের কাছে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, মুজিব বর্ষ উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ বছর প্রথম এই ভাতা চালু করেছে। ৫ বছর ধরে প্রতিজন প্রতিবন্ধি সন্তান মোট ৬০ হাজার টাকা প্রাপ্ত হবেন। কুমিল্লা জেলায় মোট ৫৮ জন প্রতিবন্ধি সন্তান এ ভাতা প্রাপ্ত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি