বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২২

শিক্ষা ডেস্ক:

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৩৬৪ শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ৪০৭ কলেজের ১ লাখ ১৪ হাজার ৫৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬১৫ এবং ছাত্রী ৬২ হাজার ৯৪৪ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ১১ হাজার ৬৮০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৬৫ এবং ৬১ হাজার ৬১৫ ছাত্রী। এবার পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি