শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মুগদা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ১/৮ খ, দক্ষিণ মুগদা, ওয়াবদা গলির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আলী ফাহিম (২৪)। বাবা আজিজুল করিম। তিনি সোমবার বলেন, শনিবার সন্ধ্যায় ফাহিমের স্ত্রী বাইরে ছিলেন। স্ত্রী বাসায় ফিরে দেখেন ফাহিম ফ্যানের সঙ্গে ঝুলছেন। কী কারণে ফাহিম আত্মহত্যা করেছেন সেটি জানেন না আজিজুল।

শনিবার রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফাহিম আইসিটিতে লেবার হিসেবে কাজ করত। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায়। ফাহিমের মৃত্যুর কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি