বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২২

মোঃ জামাল উদিন দুলাল:

কুমিল্লার বুড়িচংয়ে আজ ১৯ ফেব্রয়ারী, শনিবার সকালে ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লালমাই -ময়নামতি কর্মসূচি (পল্লী সঞ্চয় ব্যাংকের (বার্ড অংশ), কোটবাড়ি, কুমিল্লার আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ এবং বকেয়া ঋণ আদায়ে জণপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ডঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাহউদ্দিন ইবনে সাঈদ, কম্পোনেন্ট লিডার সদর দক্ষিণ, ডঃ বিমল চন্দ্র কর্মকার, কম্পোনেন্ট লিডার সদর।আনাস আল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক ও কম্পোনেন্ট লিডার বুড়িচংয়ের উপস্থাপনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন, মোঃ লিটন রেজা মেম্বার, এস এম জাহের মেম্বার, মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার,বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহাব,সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, প্রভাষক মাহবুব আলম, মাঠ সহকারী অনুপ কুমার বিশ্বাস ও গ্রাম সংগঠক দিপা দাশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি