শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানে স্কুল ভবনের ৪ তলা থেকে পড়ে মো. মামুন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আলীকদম উপজেলার রেপার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন আলীকদম উপজেলার আলী নেওয়াজের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলাধীন রেপার পাড়া এলাকার চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করার সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিকটতম লামা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার জানান, চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে কাজ করার সময় ৪ তলা থেকে নিচে পড়ে মামুন নামে এক শ্রমিকের মৃত্যুর সংবাদ শুনেছি। মরদেহ লামা হাসপাতালে রয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি