শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » সালমান খানের প্রস্তাব ফিরিয়ে শাহরুখের নায়িকা হয়েছিলেন দীপিকা


সালমান খানের প্রস্তাব ফিরিয়ে শাহরুখের নায়িকা হয়েছিলেন দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২২

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘গেহরাইয়ান’ মুক্তি পেয়েছে। ছবিটি দর্শক সাড়া পাচ্ছে। এখানে খোলামেলা চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার সঙ্গে ছবিটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে এক সাক্ষাকারে হাজির জন দীপিকা। সেখানে প্রসঙ্গক্রমে জানান, সালমান খান তাকে সবার আগে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। সেটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। যদি হ্যাঁ বলতেন তবে সেটাই হতো তার প্রথম সিনেমা।

সাক্ষাৎকারের সালমানের সঙ্গে দীপিকার সম্পর্ক কেমন জানতে চাইলে ‘গেহরাইয়ান’র অভিনেত্রী বলেন, ‘আমাদের সবসময় একটি সুন্দর সম্পর্ক ছিল, থাকবে এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ তিনি আমাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু আমি তখন সিনেমায় আগ্রহী নই বলে জানিয়েছিলাম। কারণ সবেমাত্র মডেলিং শুরু করেছি আমি। তাই রাজি হয়নি। আরও সময় নিতে চেয়েছিলাম সিনেমার জন্য।’

দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয় ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে। শাহরুখ খানের বিপরীতে সেই ছবি দিয়েই বাজিমাত করেছিলেন বলিউডের ‘দিপু’। ছবিটি পরিচালনা করেন ফারাহ খান।

বর্তমানে দীপিকা পাড়ুকোনের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। যার মধ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন রিমেক’, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ উল্লেখযোগ্য।

একটি হলিউড সিনেমা নিয়েও আলোচনা চলছে। শিগগিরই বিদেশি সিনেমায় দেখা মিলবে দীপিকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি