শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাবি ছাত্রলীগ হল শাখার সম্মেলন ১৪ মার্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২২

শিক্ষা ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম কিবরিয়া বলেন, কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই হল সম্মেলনের চেষ্টা করছিলাম। বিভিন্ন প্রতিকূলতার কারণে সম্ভব হয়ে ওঠেনি। কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ আগামী ১৪ মার্চ সম্মতি দিয়েছেন। আশা করছি সব কিছু ঠিক থাকলে নির্ধারিত দিনই হল কমিটি ঘোষণা করা হবে।

এর আগে হল সম্মেলন উপলক্ষে ২০২০ সালের ১৮ জানুয়ারি থেকে ফরম বিক্রি শুরু হয়ে চলে ৩০ জানুয়ারি পর্যন্ত। সেখানে ছাত্রদের ১১টি হলে ও ছাত্রীদের ৬টিসহ মোট ১৭টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪১৬ জন ফরম নেন। ওই সময় ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর পৃথক পৃথকভাবে রাবি ছাত্রলীগের হল সম্মেলন হয়। সে সময় রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব দায়িত্বে ছিলেন। এরপর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি