বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একঝাঁক তারকা নিয়ে দুবাই মাতাবেন সালমান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০২২

বিনোদন ডেস্ক:

দাবাং ট্যুর বলিউড তারকাদের বিরাট সফর। এতে প্রায় সব তারকারাই যোগ দেন। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সালমান এক্সপো ২০২০ দুবাই-এ পারফর্ম করতে দুবাই রওনা হবেন। তারকা-খচিত ট্যুর পারফরম্যান্সটি দুবাই ডিউটি-ফ্রি টেনিস-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, সাই মাঞ্জরেকর, আয়ুষ শর্মা, গায়ক গুরু রন্ধাওয়া, কমল খান এবং মনীশ পাল।

এর আগে সালমন খান ২৩ ফেব্রুয়ারি ঘোষণার সঙ্গে পোস্টার শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল ‘দাবাং দ্য ট্যুর’ এক্সপো ২০২০ দুবাই। ২৫ ফেব্রুয়ারিতে আসছে। এখনই আপনার টিকিট বুক করুন।’

এদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের ‘টাইগার ৩’ ছবির শুটিং শেষের দিকে রয়েছে। ভাইজানকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতেও, ক্যামিও চরিত্রে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি