বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মেসি বার্গার’ এখন বাজারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০২২

স্পোর্টস ডেস্ক :

ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে নিয়ে বাড়াবাড়ির সীমা নেই। মেসিকে নাম ব্যবহার করে বাজারে অনেক পণ্য ছাড়া হয়।

বাজারে এবার মেসির নামে এসেছে বার্গার, যার স্বাদ নিতে গ্রাহককে খরচ করতে হবে ১০ পাউন্ড! যা বাংলাদেশি মুদ্রায় ১১৫২ টাকা!

যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্তোরাঁ হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে নতুন সংযোজন হিসেবে এনেছে লিওনেল মেসির নামের এই বিশেষ বার্গার।

অবশ্য মেসির অনুমতি নিয়েই এ কার্যক্রম হাতে নিয়েছে রেস্তোরাঁটি।

৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্তোরাঁর শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। বার্গারটি নিয়ে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র করা হয়েছে, যেখানে অভিনয় করেছেন মেসি নিজেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি