সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে পৌঁছেছেন ৬০০ বাংলাদেশি: পররাষ্ট্র সচিব


ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে পৌঁছেছেন ৬০০ বাংলাদেশি: পররাষ্ট্র সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান মাসুদ বিন মোমেন।
তিনি আরও জানান, ইউক্রেনে ১০০ জনের মতো বাংলাদেশি এখন থাকতে পারেন। তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।

মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, সেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন, তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি