বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০২২

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’র ২য়বর্ষ পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধার সংবর্ধনা, স্ট্রীট ল্যাম্প উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে নূরপুর এম.আলী এন্ড এ. বারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আলী জিন্নাহ, নূরপুর এম.আলী এন্ড এ.বারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোসলেহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, নূরপুর এম.আলী এন্ড এ. বারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বাহাদুর, সমাজ সেবক মো. জাহিদ হাসান, মো. কামাল হোসেন, ঠিকাদার আবু তাহের, ইউপি সদস্য মো. ইউনুছ সরকার প্রমুখ। নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’র সভাপতি মো. মো. আল আমিন পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবাহী অফিসার আশিক উন নবী তালুকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুগোপযোগী শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনায় স্কুলগুলোতে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে এগিয়ে আসতে হবে।

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি করা। উচ্চ শিক্ষায় নেতৃত্বের ভূমিকায় থাকবে বলে আশা করি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এ প্রতিযোগিতার বিশ্বে নিজেকে প্রমাণ কর যে তোমরা এ অজপাড়া গাঁয়ে জন্ম নিয়েও বিশ্বে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো। এ জন্য তোমাদের ইউটিউবে গান না শুনে, ইউটিউবে ভালো ভালো শিক্ষামূলক কন্টেন পাবে সেখানে থেকে কিছু শিখতে পারবে। মাদকে থেকে নিজেকে দূরে রাখতে হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো. রেজাউল করিম।

উল্লেখ্য, নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক দায়বদ্ধাতা থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রি ও কোরবানীর গোশত বিতরণ, গরিব মেয়েদের বিয়ের খরচ বহনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি