শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুক্রবার থেকে রশিদ ছাড়া তেল কেনাবেচা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল ক্রয় ও বিক্রয়ে লাগবে রশিদ। রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

আজ মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি আরও বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি