শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

শনিবার সকালে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় সিরাজ খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এর আগে শুক্রবার রাতে ট্রাক্টর চাপায় আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়।

নিহত আলমগীর (৩৫) চৌদ্দগ্রাম পৌরসভার সেনেখীল গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে এবং সিরাজ খাঁন (৫৮) নোয়াখালীর বেগমগঞ্জের ছমিরমুন্সী গ্রামের বাসিন্দা।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, শুক্রবার রাতে মহাসড়কের নানকরা নামক স্থানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন নিহত হয়।

এছাড়া শনিবার সকালে গাংরা এলাকায় বাসচাপায় সিরাজ খাঁন নিহত হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি