শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


নবনির্বাচিত দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

রবিবার রাতে খুন হলেন দুই পুর পিতা। পনিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত এবং পুরুলিয়ার কংগ্রেস পুর পিতা তপন কান্দু। অনুপম বাবু রাত পৌনে আটটা নাগাদ যখন কুকুরের ওষুধ কিনতে দোকানে গিয়েছিলেন তখনই এক দুষ্কৃতি অনুপম বাবু যে বাইকের পিছনে উঠেছিলেন তার খুব কাছে দাঁড়িয়ে গুলি করে তাঁকে হত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নীল ডোরাকাটা স্পোর্টস শার্ট পরা একজন তাঁকে গুলি করছে।

সিসিটিভির ছবি সামনে আসতেই রাত পৌনে একটা নাগাদ মহাজাতি নগরের নববানি ক্লাবের পেছনের জঙ্গলে এক ব্যক্তি পোশাক পরিবর্তন করছে খবর পেয়ে পুলিশ একজনকে আটক করেছে। সেই অনুপম বাবুর আঁততায়ী সন্দেহ করা হচ্ছে। সোমবার সকালে তার মেডিকেল পরীক্ষা হবে। চলবে জিজ্ঞাসাবাদ।

এদিকে পুলিশের ধারণা, অনুপম দত্তকে খুন করতে সুপারি দেয়া হয়েছিল। তাদের ধারণা, দু-একদিনেই এই খুনের কিনারা হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি