ডেস্ক রিপোর্ট:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমদু খান বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।।



















































