শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ


পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে একদিনের নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির জানান, খবর পেয়ে আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই নবজাতকের মরদেহ কে ফেলে গেছেন সেটা জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নবজাতকটি ছেলে শিশুর। ধারণা করা হচ্ছে গত রাতেই নবজাতকটি ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ফেলে রেখে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি