শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে ইভা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইভার ফুফু সুরমা বেগম বলেন, ইভা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। রাতে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি