শনিবার,৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাজী দানেশ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০২২

ক্যাম্পাস ডেস্ক:

দিনাজপুরে একটি ছাত্রাবাসে মিজানুর রহমান পলাশ নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকার একটি ছাত্রাবাস থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

মিজানুর রহমান পলাশ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড আ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মামনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পাই। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি