শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জটিল, সহসাই প্রত্যাহার হচ্ছে না


র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জটিল, সহসাই প্রত্যাহার হচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০২২

ডেস্ক ররিপোর্ট

নিষেধাজ্ঞার পর গত তিন মাসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এই সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে রবিবার (২০ মার্চ) ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, র‌্যাবের কার্যক্রমের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। বিগত তিন মাসের কর্মকাণ্ডে আমরা তাদের উন্নয়ন দেখছি। তবে র‌্যাবের বিষয়টি জটিল।

সংলাপে র‌্যাবের তিন মাসের অগ্রগতির প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ।

২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতি বছর একবার ঢাকা, পরের বার ওয়াশিংটনে এই সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর সংলাপ অনুষ্ঠিত হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি