সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা তিতাসে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২২

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক নির্দেশ মোতাবেক দেশব্যাপী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২১ মার্চ সকালে কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন তিতাস উপজেলা যুবলীগের কার্যালয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সকাল ১০ টায় এ ত্রাণ বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেয়াজ ও ১ কেজি ছনা বুট।

কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

এব্যাপারে যুবলীগ নেতা মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্শেদে নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি