বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হতে চলেছেন সোনম কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২২

বিনোদন ডেস্ক:

চারটি হাত। তোমাকে যত্ন বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সঙ্গে এক তালে তাদের হৃদ্‌কম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়ে। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি- ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এভাবেই সুখবরটি দিয়েছেন বলিউড তারকা সোনম কাপুর। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। তাকে শুভকামনা জানিয়েছেন বোন রিহা কাপুর, সহকর্মী কারিনা কাপুর, অভিষেক বচ্চনসহ অনেকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ অহুজার কোলে শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা সোনম। কালো পোশাক পরে রয়েছেন তিনি। তার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ‌‘দ্য জয়া ফ্যাক্টর’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সোনমের সহশিল্পী ছিলেন দুলকার সালমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি