বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ জালাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ থানাধীন রাজেসপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জালাল মিয়া (৩৮) রাজেসপুর গ্রামের হযরত আলীর ছেলে।

বুধবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি ২-এর সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ১৫৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি