মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুর গফুর ডিগ্রি কলেজে বৃহস্পতিবার সকাল থেকে ফুল দিয়ে নবীনদের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম মনিরুজ্জামান মাষ্টার,জাফরগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদুর ইসলাম।ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য তপন চন্দ্র সাহা, জসিম উদ্দিন, রোমান সরকার, এলাহাবাদ কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মজিবুর রহমান,দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আরো অনেকে।



















































