বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। অভিনেতার নতুন সিনেমা ‘সেলফি’। এর শুটিং করছেন তিনি বর্তমানে। ছবির সেটেই তার ৪৩তম জন্মদিন পালন হলো।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ধর্ম প্রোডাকশন থেকে অক্ষয় কুমার এবং ক্রুদের সাথে ইমরানের কেক কাটার একটি ভিডিও আপলোড হয়েছে।
ভিডিওতে ক্রুরা ইমরানের জন্য ‘বার বার দিন আয়ে’ গানটি গাইছিলেন। অভিনেতা কালো টি-শার্ট পরেছিলেন।
‘সেলফি’ সিনেমাটির পরিচালক রাজ মেহতা। এটি ২০১৯ সালের মালয়ালম মুভি ‘ড্রাইভিং লাইসেন্স’র রিমেক। যেখানে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু অভিনয় করেছেন।
ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন, অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মস, পৃথ্বীরাজের পৃথ্বীরাজ প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম।
চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও আছেন নুসরত ভারুচ্চা এবং ডায়না পেন্টি। এছাড়া ইমরান হাশমির হাতে রয়েছে ‘টাইগার ৩’ সিনেমাটি।


























































