মোঃ জামাল উদিন দুলাল:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে শনিবার দিনব্যাপী দেবিদ্বার উপজেলার গুনাইঘর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী রাসেল-বিন-সালাম’র উদ্যোগে দিন ব্যাপী মেডিসিন, গানইনী ও শিশু ডাক্তার দিয়ে বিনা মূল্যে এলাকার ৪ শতাধিক হত-দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, গুনাইঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম নান্নু, গুনাইঘর উত্তর ইউপি’র চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জি এস মোকবল হোসেন মুকুল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার ইসলাম তুষার, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম আজাদ, ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম সফিক উদ্দিন, ইউপি সদস্য মোঃ আবুল বাসার সহ আরো অনেকে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী রাসেল-বিন-সালাম বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশক্রমে মানবিক যুবলীগের কার্যক্রম অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে বিনামূল্যে দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকার প্রায় ৪ শতাধিক দরীদ্র রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়ছে। তবে এই মানবিক সেবা অব্যাহত থাকবে।


















































