শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বুড়িচংয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভা


বুড়িচংয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২২

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বিকালে বুড়িচং সুন্নিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সুন্নিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
বক্তব্য রাখেন মাওলানা আবু সায়েম, ব্যবসায়ী মোঃ আল আমিন, আবদুর রব, মাওলানা মোঃ আবদুল সালাম ফারুকী, মাদরাসার শিক্ষক মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ মোস্তফা কামাল, নাছরিন জাহান ও হালিমা আক্তার প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি