ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে রাফি ভূঁইয়া(১৭) নামে এক শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সোমবার (২৮মার্চ) সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাফি এবছর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাস করেছেন। তিনি আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে প্রদীপ হাসান (২০) রাফিকে ছুরিকাঘাত করেন। মূমুর্ষ অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯মার্চ)ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে রিটেন পরীক্ষা দেওয়া কথা ছিল রাফির।
স্থানীয়রা জানান, প্রদীপ নিয়মিত কোমরে ছুরি নিয়ে ঘুরতেন। কারো সাথে তর্ক বিতর্ক হলেই মেরে ফেলার হুমকি দিতেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার অভিযান চলছে।


















































