শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

বরাবরের মতো পবিত্র রমজানে অফিস সময় সংক্ষিপ্ত হচ্ছে। এবার রোজার মাসে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি অনুমোদন হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

সাধারণ সময় অফিস শুরু হয় সকাল ৯টায়, চলে বিকাল ৫টা পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩রা এপ্রিল রমজান মাস শুরু হতে পারে। সেদিন থেকে এক মাস অফিস সময় দেড় ঘণ্টা কম থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হিজরি ১৪৪৩ সালের রমজানের মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকগুলোর কার্যক্রম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি