মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চুলায় কাবাব মসলায় তৈরি করুন তন্দুর চিকেন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২২


লাইফ স্টাইল ডেস্ক:

মুরগির মাংস খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। মুরগির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানান পদের মুরগির মাংস। আজ আমরা জানাব, কীভাবে বাসায় রেস্তোরাঁর স্বাদে তন্দুর চিকেন তৈরি করবেন।

রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে তন্দুর চিকেনের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে তন্দুর চিকেন রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. একটি মুরগি

২. আধা কাপ টক দই

৩. এক টেবিল চামচ পেঁয়াজ বাটা

৪. এক টেবিল চামচ আদা বাটা

৫. আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো

৬. আধা টেবিল চামচ কাবাব মসলা

৭. স্বাদমতো লবণ

৮. সামান্য জাফরান রং

৯. দুই টেবিল চামচ সরিষার তেল

প্রস্তুত প্রণালি

প্রথমে বাটিতে মুরগির মাংস, টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, কাবাব মসলা, লবণ, জাফরান রং ও সরিষার তেল দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর শিকে গেঁথে চুলায় ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন। হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন তন্দুর চিকেন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি