শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদরের দূর্গাপুর থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ মার্চ বিকেলে সদরের দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের ঈদগাহ গ্রামের মৃত. স্বপন মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(২৮) এবং একই উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ আল আমিন@জাহাঙ্গীর(২৪)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি