বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাড়ির যাওয়ার পথে বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাবুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খুলনা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাড়ি যাচ্ছিলেন। বাবুবাড়ি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

মরদেহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি