মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২২

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলায় যমুনা ব্যাংক ফাউল কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ৪ এপ্রিল উপজেলা অডিটোরিয়ামে ১২ শ ৭০ জন মানুষের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। বিতরণ পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাসেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ বকতার হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক বরুড়া শাখা ম্যানেজার মোঃ কামরুজ্জামান, গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা ম্যানেজার শাহনুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডেইজার কামরুজ্জামান রিমন, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমতির সাবেক সভাপতি মোঃ ইয়াছিন, বর্তমান সভাপতি মোঃ ফরিদ উদ্দিন। আলোচনা শেষে ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণের ব্যবস্হাপনায় বরুড়া পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১২ শ ৭০ জনের মাঝে একদিনে তা বিতরণ করা হবে।

এ সময় বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও বরুড়ার কৃতি সন্তান, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সব সময় গরীব মানুষের পাশে দাড়িয়েছেন।বিশেষ করে বিভিন্ন দুর্যোগ সময়, শীত মৌসম ও রজমান এবং ঈদ উপলক্ষে মানুষের পাশে দাড়িয়েছেন। পাশাপাশি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের প্রতিও বক্তারা কৃতজ্ঞাতা প্রকাশ করেন।এছাড়া ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল ভলান্টিয়ারদের সচ্ছ তারিকায় এ খাদ্যসামগ্রী বিতরণের বিষয়ে বক্তারা প্রশংসা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি