শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

আজ দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম। তাদের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেয়ার পর মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি