সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী


শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষকরা, তাদের উৎসব চান শতভাগ। আসলে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি