বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধ, র‍্যাবসহ গুলিবিদ্ধ ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ র‌্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় মাদক চোরাকারবারিদের আটক করতে অভিযান চালায়। এ সময় র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ১ র‌্যাব সদস্যসহ ৪জন গুলিবিদ্ধ হন।

র‌্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আহত র‌্যাব সদস্যের নাম করপোরাল রুবেল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সাহিদুর, মসিউর, শিহাব। তাদের বাড়ি নীলফামারী জেলায়।

তিনি আরও জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত র‌্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি