শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কালবৈশাখী ঝড়ে একই পরিবারের তিন জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার (৪) ও ছেলে হোসাইন মিয়া (১)।

স্থানীয়রা জানান, জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। ভোর ৪টার দিকে সুলেমানপুর গ্রামে ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে হোসাইন মিয়া মারা যান।

সুনামগঞ্জের জগন্নাথপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি