শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

খুলনা ডুমুরিয়ায় ঘরের আড়ার সঙ্গে অর্পিতা মল্লিক জয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শোভনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিঞা বলেন, ওই দিন দুপুরে বাবা-মায়ের সঙ্গে পাশের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় অর্পিতা মল্লিক জয়া। পরে সন্ধ্যার দিকে সে একা বাসায় ফিরে যায়। রাত ১০টার দিকে বাবা-মা এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় জয়ার মা কৃষ্ণা মল্লিক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়া ওই গ্রামের অসিত মল্লিকের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি