মঙ্গলবার,৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরে নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জের এক পল্লীতে নিজ শয়ন কক্ষ থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন ভূঁইয়া ৪ ভাইবোনের মধ্যে সবার ছোট। কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন।

আশপাশের লোকজন তাকে গতকাল ১৪ এপ্রিল দিনের বেলায় দেখলেও তারপর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়াকে ঘটনার আগ পর্যন্ত দেখা যায়নি। পরে প্রতিবেশী সালাউদ্দিনসহ অন্যরা তার বসত ঘরের শয়ন কক্ষে জানালা উঁকি তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে কীভাবে হত্যাটি সংঘটিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি