শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে বাংলাদেশি যুবক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

গত শনিবার (১৬ ই এপ্রিল) মালদ্বীপের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পাশ্ববতী আইলেন্ড হুলোমালেতে পাকিস্তানি সহকর্মীর হাতে প্রবাসী বাংলাদেশি খুন হয়েছে। নিহত মো: শামিম (পাসপোর্ট নং-বিই০৮৮১৮২২) বি.বাড়িয়া জেলার, বিজয়নগর উপজেলার, চানপুর গ্রামের মো: কদ্দুস মিয়ার ছেলে। ২৯ বছর বয়সী নিহত শামিম মালদ্বীপে অবস্থিত হুলোমালেতে খানজি নামে একটি খাবারের রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন।

জানা যায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইফতারের খাবার তৈরির সময় মো: শামিমের সাথে কর্মরত একেই রেস্তোরাঁয়ার পাকিস্তানি বাবুর্চি ২৬ বছর বয়সী আবেদের কথা কাটাকাটির এক পর্যায়ে মো: শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে তার অন্য সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার শামিমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পাকিস্তানি আবেদন পলাতক রয়েছে। এ ব্যাপারে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে, দূতাবাসের প্রথম সচিব মো: সোহেল পারভেজ বলেন, বিষয়টি শুনার সাথে হাইকমিশনের একটি টিম ঘটনারস্থলে গিয়ে খোজ খবর নেন। মালদ্বীপের স্থানীয় প্রশাসন পাকিস্তানি ঘাতককে খোজ করছে। এছাড়া সুষ্ঠু বিচারের জন্য দূতাবাসের প্রচেষ্টা অবহৃত রয়েছে।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি