শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ের মুত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— বেলংকা গ্রামের জনৈক মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি