স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আমতলী থেকে ৯২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় মাদকের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটককৃত আলমগীর কুমিল্লার লাকসাম উপজেলার ভাকড্ডা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


















































