শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২২

প্রবাস ডেস্ক:

কুয়েতের ৭ নম্বর রিং রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে দুই বাংলাদেশির মৃত্যু ও একজন গুরুতর আহত হয়।

সোমবার(২৫ এপ্রিল) সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকাগামী ৭ নম্বর রিং রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি ওল্টে যায়।

এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় দুই প্রবাসী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি